ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ভারত থেকে ভেসে আসা নারীর লাশ নিতে বিএসএফের অস্বীকার

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত থেকে ভেসে আসা নারীর লাশ নিতে বিএসএফ অস্বীকার করেছে। পরে ভারতীয় সীমান্ত থেকে সনাতন ধর্মাবলম্বী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ জুলাই) বেলা ১১টায় পৌর এলাকার নাটাপাড়ায় একটি খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।


আমানগন্ডা সীমান্ত ফাঁড়ি বিজিবির কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন বলেন, ভারতের রাঙ্গামুড়া বিএসএফ ক্যাম্পের এলাকায় ২১০৬-০৭ পিলারের মাঝামাঝি একটি খালে বুধবার সকাল থেকে ৫৫ বছর বয়সী এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি হিন্দু নারীর বলে নিশ্চিত হওয়া যায়। তবে লাশটি কে উদ্ধার করবে তা নিয়ে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিকেলে চৌদ্দগ্রাম থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন, রাঙ্গামুড়া বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর পরম জিৎ, চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান ও চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেনসহ দু’দেশের প্রশাসনিক কর্মকর্তারা।

ads
ads
ads

Our Facebook Page

↑